মিরপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৮:৪৩
রাজধানীর মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মনির হোসেন (১৭)।
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেনের বাবার নাম শহীদ মিয়া। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার রাজিবপুর গ্রামে।
 
নিহতের চাচা ইমদাদুল জানান, তারা রুপনগর আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদে কাজ করছিলেন। অসাবধানবশত মনির ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হলে পরে তাকে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।