মায়ানমারে ঝড়ে নিহত ২

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৯:৩৬
মায়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যের পন নার দ্বীপে প্রবল ঝড়ে দুই নারী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির মন্ত্রণালয় বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য জানায়।
 
জানা গেছে, ঝড়ে সোমবার ১৮টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং ১৬টি ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের জরুরী চিকিৎসা দিতে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু