অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ক্যানাডিয়ান সৌমিক আজগর হৃদয়ের (২০) নামাজে জানাজা আজ টরন্টোর নাগেট মসজিদে স্থানীয় সময় বাদ জোহর অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন গত রবিবার ফিঞ্চ ও ইজলিংটন এর রেক্সড্যালের ব্লু হেভেন ক্রিসেন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটস্থলেই মারা যায় সে।
ধারণা করা হচ্ছে, ওই এলাকায় বিবাদমান দুইটি গ্ৰুপের সংঘর্ষ চলাকালে এক পক্ষের ছোঁড়া গুলি এসে আচমকা তার মাথায় লাগে। এরপর জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে এসে আহত তরুণকে চালকের আসনে সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
সৌমিকের মা মোসাম্মত শিরিন তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে এটোবিককে বসবাস করতেন।
ইত্তেফাক/নূহু
