কানাডার সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ টরেন্টো

আপডেট : ১৪ জুন ২০১৭, ১১:১৬
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং অনুযায়ী, কানাডায় এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান প্রথম আর বিশ্ব তালিকায় এর অবস্থান ৩১ তম।
 
বাৎসরিক ওই প্রতিবেদনে দেখা গেছে, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভূগোল, খেলাধুলা সম্পর্কিত বিষয়, অ্যানাটমি এবং সাইকোলজির মতো বিষয় এবং স্নাতক শেষ করা শিক্ষার্থীদের খুব ভালোভাবে নেন চাকরিদাতারা।
 
কানাডায় প্রথম এবং বিশ্বে ৩১তম হওয়ায় গর্বিত বলে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া, ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব মন্ট্রিয়ল।
 
এছাড়া অন্টারিওর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ম্যাক মাস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়াটারলু, ওয়েস্টার্ন এবং কুইনস।
 
ইত্তেফাক/এমআর