ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় নগরীতে বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
নগর পুলিশের প্রধান কর্মকর্তা সিনিয়র সুপারিন্টেনডেন্ট অ্যালেক্সান্ডার তাগুম বলেন, দাভাও নগরীর বুনাওয়ান জেলার জাতীয় সড়কে একটি যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
তাগুম আরো বলেন, স্থানীয় সময় ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক ও আট যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
জানা গেছে, পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকর্মীরা ড্রিল ব্যবহার করে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
