পিরোজপুরের কাউখালীতে উপজেলা জাতীয় ছাত্র সমাজ (জেপি) উদ্যোগে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খান, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেপি নেতা খান মো. বাচ্চু, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ম-আহ্বায়ক শেখ লিটন, মো শামীম হোসেন, নুরুজ্জামান মনু, মঞ্জু সেনার নাহিদ বাচ্চু প্রমুখ।
এ সময় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
ইত্তেফাক/জামান
