যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে যে, মার্কিন ভোটাররা দেশটির রাজনীতির গুণগত পরিবর্তন চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারের একথা বলেন।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকারটি প্রচারিত হয় বলে জানাচ্ছে রুশ বার্তা সংস্থা তাস। ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘নির্বাচনের ফলাফলে এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের জনগণ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন চায়। বেকারত্বের পাশাপাশি নিরাপত্তা সমস্যায় ভোগার কারণে এমনটি ঘটে।’
IMG0
ওই সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ কিস্তিতে পুতিন বলেন, ‘ট্রাম্প ও তার নির্বাচনী টিম প্রচারণার ক্ষেত্রে খুবই পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘ট্রাম্পের নির্বাচনী বক্তব্য দেখে আমার মনে হয়েছিল যে, কিছু কিছু ইস্যুতে তিনি বাড়াবাড়ি করছেন। কিন্তু পরে দেখা গেল যে, তিনি সঠিক কাজটি করেছেন। এ ফলাফল কেউ চ্যালেঞ্জ করতে পারবে বলে মনে করি না।’ তাস।
ইত্তেফাক/সেতু
