পুষ্টির ঘাটতি মেটাতে ফল চাষে নজর দেয়ার পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমাদের দেশে পুষ্টির অভাবটাই উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে পুষ্টির দিকে আমাদের বিশেষ করে নজর দেয়া প্রয়োজন।’
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, পুষ্টির ব্যাপারটাতে আমরা সেভাবে ট্যাকেল করতে পারিনি, সেটাতে নজর দেয়া দরকার। আমাদের দেশের জনগণ উদ্ভাবনশীল এবং নতুন প্রযুক্তিকে সহজভাবে মেনে নেন।
ইত্তেফাক/এএম।
