আমেরিকার বিখ্যাত খাবার পরিবেশক প্রতিষ্ঠান ‘হোল ফুডস’কে কিনে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জনাচ্ছে, হোল ফুডস এর সত্ত্ব পেতে অ্যামাজন ব্যয় করছে প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।
ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বিশ্ব খুচরা বাজারে আরো একটি ধাক্কা দিতে চাইছে অ্যামাজন। এছাড়া মুদি সামগ্রী ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একে অ্যামাজনের নিরীক্ষা হিসেবেও দেখছেন অনেকে।
জানা গেছে, হোল ফুডস এর প্রতিটি শেয়ার কিনতে অ্যামাজনের খরচ হচ্ছে প্রায় ৪২ ডলার। তাছাড়া বৃহস্পতিবার কোম্পানিটির শেষ দিনের লেনদেন বন্ধের পর এর শেয়ারের দাম ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
