রাজধানীর গুলিস্তানে ‘ঢাকা ট্রেড সেন্টারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, রাত ১০টা ২৮ মিনিটে মার্কেটের একটি দোকানে আগুন লাগে। স্থানীয়রা এ ঘটনাটি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে জানালে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত ১০টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময়ের মধ্যে আগুনে ভবনটির একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
ইত্তেফাক/কেকে
