এই সময়ের ছড়া

নেকবান্দার রোজনামচা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:১৯

রোজগার রোজ কার...?, ভোজ কার ভোজ কার...??

 

ভোরভোর বাজারে শত শত হাজারে...

যাই বড় বাজারে:

যা-যা খুঁজি রুজি, আঁতিপাতি গলিঘুজি

চাল, ডাল, চিনি, সুজি...

 

আমি করি চাকরি লাভবান বাড়িঅলা...!

টেনেটুনে মাস চলা তুমি চাও মাকড়ি...!!

ঘরভরা লোকজন, শালা-শালী সারাক্ষণ

ধারে-সুদে জর্জর তুমি কর কড়্-কড়্...!!!

দ্রব্যমূল্য আকাশে তুমি তা বোঝ না...!!

চাকরিটা যায়যায় তা-ও তুমি মোছ না...!!!

 

বাচ্চাদের স্কুলে কত কত বিনিয়োগ

তেলে-চুলে কী খরচ: হয়রান, দুর্ভোগ...!!

টেম্পো ও বাস ভাড়া বাড়ছে তো বাড়ছে...!

সেখানেও পকেটমার পকেটটা মারছে...!!

গ্যাস করে পিটপিট, জলকল মন্দা

বিদ্যুত্ আসে-যায়, কী করি কন দা’...???

 

মাস গেলে পয়লা মিউনিসিপল ময়লা,

ডিসলাইন, ফিসলাইন, গেস্ট, ফেস্ট, চান্দা...!!!

সামলাতে সামলাতে চোখে দেখি আন্ধা...

ওসুখে-বিসুখে মাথা ঠিক থাকে না

টাকা নাই ডাক্তার রোগী গায়ে মাখে না...

যারা টাউট-বাটপার তারা করে ধান্দা

যত চুরি-লুট করে মালিকও পুট করে...!!!

 

এইসব দেখে দেখে মনে আসে কান্দা,

আল্লারে ডেকে কই: ‘কী কারণে, কেন বলো...???

থাকো তুমি সত্ থাকো, থাকো নেকবান্দা...!!!’