শরণখোলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০১৭, ১৪:৫৪
 
বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খানকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা বিএনপির বর্তমান সভাপতি কামাল হোসেন তালুকদারসহ একাধিক ব্যক্তির লেনদেন সংক্রান্ত অভিযোগে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
 
শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, মতি খানের বিরুদ্ধে উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন তালুকদার ওরফে সুইডেন কামাল পাওনা টাকার লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে আরো একাধিক ব্যক্তি মতি খানের কাছে টাকা পাবেন বলেও থানায় অভিযোগ করেন। এমনকি তার বিরুদ্ধে নাশকতারও অভিযোগ রয়েছে।
 
এদিকে, মতিয়ার রহমান খান অভিযোগ করে বলেন, আমাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে নিজের স্বার্থে হাসিল করতে কামাল তালুকদার ষড়যন্ত্র শুরু করেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করা হচ্ছে। 
 
ইত্তেফাক/কেকে