শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট : ১৮ জুন ২০১৭, ১১:২৮
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৪০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনায় আবদুর রাজ্জাক খান নামে (৪৮) এক যাত্রীকে আটক করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে করে আবদুর রাজ্জাক খান ঢাকায় আসেন। 
 
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করা হয়। তার লাগেজ থেকে এক কেজি করে ৫টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম করে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআই