দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান ওপেনিং জুটি ভাঙল দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে। আজহার আলি স্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড় দিলেও ফাখার জামান দৌড় দেননি।
আর তখন বুমরাহর থ্রোতে স্ট্রাইকিং প্রান্তে উইকেট ভেঙে দেন ধোনি। আউট হওয়ার আগে ৭১ বলে ৫৯ করেছিলেন আজহার। ৫৬ রান করে অপরাজিত আছেন ফাখার, উইকেটে এসেছেন বাবর আজম। ২৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে ভারত।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফাখার ও আজহারের জোড়া ফিফটিতে উড়ন্ত সূচনা করে, কোনো উইকেট না হারিয়ে ১০০ রান পেরোয় পাকিস্তান। এই টুর্নামেন্টে অভিষিক্ত ফাখারের এটি তৃতীয় ফিফটি, আর আজহার আলির ১২তম। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ভারতীয় দলটিই ফাইনালে খেলছে। পাকিস্তানে ইনজুরি সেরা ওঠায় দলে ফিরেছেন মোহাম্মদ আমির, বাদ পড়েছেন রুম্মান রঈস।
ইত্তেফাক/সাব্বির
