ইরাকি বাহিনী রবিবার দেশটির মসুলের ওল্ড সিটিতে হামলা শুরু করেছে। তারা ইসলামিক স্টেটের কাছ থেকে উত্তরাঞ্চলীয় নগরীটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। এক সেনা কমান্ডার একথা জানিয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল আব্দুলামির ইয়ারাল্লাহ্ এক বিবৃতিতে বলেন, ‘সেনাবাহিনী, সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী ও ফেডারেল পুলিশের সদস্যরা ওল্ড সিটিতে হামলা শুরু করেছে।’ স্পেশাল ফোর্স পশ্চিম দিক দিয়ে ও দক্ষিণ দিক দিয়ে হামলা করছে ফেডারেল। জাতিসংঘ জানিয়েছে, জনবহুল ওল্ড সিটিতে কমপক্ষে ১ লাখ মানুষ আটকে আছে। তাদের বলা হয়েছে সম্ভব হলে এলাকা ছেড়ে চলে যেতে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
