বিশ্বব্যাপী ৬ কোটি ৫৬ লাখ লোক বাস্তুচ্যুত: জাতিসংঘ

আপডেট : ১৯ জুন ২০১৭, ১৪:০১
২০১৬ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে প্রায় ৬ কোটি ৫৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে একথা জানায় সংস্থাটি। 
 
বার্তা সংস্থা- এএফপি এক প্রতিবেদনে বলছে, সিরিয়া ও দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে ভয়াবহ গৃহযুদ্ধ, সহিংসতা ও উৎপীড়নের কারণে এই বিশাল জনগোষ্ঠী গৃহহীন হয়ে পড়েছে বলে মনে করছে জাতিসংঘের বিশ্লেষকরা। 
 
জাতিসংঘের শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধের ভয়াবহতায় ২০১৬ সালের শেষ নাগাদ ৬ কোটি ৫৬ লাখ মানুষ নিজের বসতভিটা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু