নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে। সেনবাগ থানার ওসি হানুর অর রশিদ চৌধুরী ও এসআই রোকন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের বটতলা এলাকার ছিদ্দিক হাবিদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়। এ সময় ২টি দেশীয় বন্দুক (এলজি), ১১ রাউন্ড বন্দুকের গুলি, ৫টি চাপাতি, একটি স্ক্রু ড্রাইভার, একটি সেলাই র্যান্স, দুইটি কোরাবারি, দুইটি গামছা উদ্ধার করে।
আজ সোমবার দুপুরে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী ও নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এমআই
