বন্ড সুবিধায় ফ্রেবিকস্ আমদানি করে খোলা বাজারে বাণিজ্যকভাবে বিক্রি করা হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বেনাপোল বন্দরে একটি পণ্য চালানের খালাস বন্ধ করে দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টম হাউসের স্পেশাল এসাইনমেন্ট গ্রুপের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, বন্ড সুবিধায় চিনন ফ্রেবিকস্ আমদানি করে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে খোলা বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি করবে এমন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩৭ নম্বর শেডে রক্ষিত ৩০০ প্যাকেজ সিনথেটিকস্ ওভেন ফ্রেবিকস্ এর একটি পণ্য চালানের খালাস প্রক্রিয়া প্রাথমিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পণ্য চালানটির আমদানিকারক আবিদ টেকসটাইল প্রসেসিং মিলস লিমিটেড, ঘোরাদিয়া, নারায়ণগঞ্জ।
পণ্য চালানটি খালাসের জন্য বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ইমন এন্টারপ্রাইজ গত ১৪ জুন বেনাপোল কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেন। পণ্য চালানটির নিট ওজন ১২৩৬৮.৪৫ কেজি এবং গ্রোস ওজন ১৩২৬৮.৪৫ কেজি।
পণ্য চালানটির নমুনা পর্যবেক্ষণ করে কাস্টম কর্তৃপক্ষ জানায়, এই পণ্যটি সিনথেটিকস্ ফ্রেবিকস্ কালার বর্ণনায় প্রতিনিয়তই বাণিজ্যিকভাবে আমদানি হচ্ছে। যার প্রচলিত নাম চিনন ফ্রেবিকস। এ জাতীয় পণ্য বেনাপোল বন্দর দিয়ে বন্ড সুবিধায় কখনো আমদানি হয়নি। খালাস স্থগিত পণ্য চালারটির পিপি প্যাকেজের গায়ে পাকিজা অরজিনাল দুপাট্টা ফ্রেবিকস্ লেখা রয়েছে। যা আমদানি করা হয়েছে ভারতের সুরাট থেকে।
ইত্তেফাক/ইউবি
