ক্যাপসন নিউজ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:১৩

সম্প্রতি রাজধানীর হোটেল ওয়েস্টিনে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিবাহ বৈশাখী উত্সবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

০০০০

হিসাবরক্ষণ পেশায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি  চট্টগ্রামে এক সম্মেলন আয়োজন করে এসিসিএ বাংলাদেশ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেবসহ চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের শিক্ষক, এসিসিএ মেম্বার, পার্টনার এবং অন্যান্য কর্মকর্তাসহ ৩৫০ জন অতিথি উপস্থিত ছিলেন

০০০০

নেত্রকোনার বারহাট্টা রোডে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংকের ১১১তম শাখা উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান নিয়ামত উদ্দীন আহমেদ প্রমুখ

০০০০০

বৈদেশিক বাণিজ্য এবং রেমিট্যান্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক এশিয়া লি. এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আর এ কে ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং আরএকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এফআইজি এন্ড ইন্টারন্যাশনাল) জিন পিয়ারি লি রোক্স চুক্তিতে স্বাক্ষর করেন