জাপানে রণতরীর সঙ্গে সংঘর্ষ, মার্কিন নৌবাহিনীর শীর্ষ কমান্ডার জাপানে

আপডেট : ২০ জুন ২০১৭, ১৮:৩৯
মার্কিন নৌবাহিনীর শীর্ষ কমান্ডার মঙ্গলবার জাপান সফরে গেছেন। সপ্তাহান্তে এক দুর্ঘটনায় নিহত সাত নাবিকের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতেই তিনি এ সফরে যান। 
 
এদিকে একটি বাণিজ্যিক জাহাজের সাথে মার্কিন রণতরীর সংঘর্ষের কারণ উদঘাটনে তদন্ত কর্মকর্তারা তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। জাপানে মার্কিন নৌবাহিনীর প্রেস কর্মকর্তা কমান্ডার রন ফ্লান্ডার্স জানান, অ্যাডমিরাল জন রিচার্ডসন শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও দুর্ঘটনার শিকার ইউএসএস ফিটজেরাল্ডে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করার জন্য টোকিও’র উপকণ্ঠে ইয়োকোসুকায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছেছেন।
 
উল্লেখ্য, গত শনিবার ভোরে জাপান উপকূলে ফিলিপাইনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কায় মার্কিন নৌবাহিনীর ওই রণতরী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির