তারকা বচন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:২০

আমাদের চলচ্চিত্রে যে সরকারি অনুদানের ব্যবস্থা রয়েছে, তাতে কি আমাদের চলচ্চিত্র উপকৃত হচ্ছে? একসময় অনুদান হিসেবে দেওয়া হতো ২০ লাখ টাকা। তারপর ৪০, এখন ৬০ লাখ টাকা দেওয়া হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তাদের কাছের মানুষগুলো এই অনুদান নেয়। তাহলে চলচ্চিত্রের কী লাভ হলো? আমি মনে করি, সারা বছর যে ছবিগুলো নির্মাণ করা হয়, তার মধ্যে ভালো ১০টি চলচ্চিত্রকে এই অনুদান দেওয়া হোক।

চলচ্চিত্রে সরকারি অনুদান প্রসঙ্গে নায়ক ইলিয়াস কাঞ্চন