আফগানিস্তানে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার খোস্ট প্রদেশের ইসমায়েল খেল জেলায় মুসলমানরা যখন প্রার্থনার জন্য উপস্থিত হন তখন এই হামলা চালানো হয়। মসজিদটি একটি সামরিক ঘাঁটির মধ্যে অবস্থিত। সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন আবদুল্লাহ বলেছেন, নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। এর আগে গত বুধবার ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) এর দিনে কাবুলে এক হামলায় ৫৫ জন নিহত হয়েছিল। সমপ্রতি তালেবান একাধারে হামলা চালাচ্ছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। -রয়টার্স
