ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২১ জুন ২০১৭, ১৪:৩২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।  মঙ্গলবার গভীর রাতে ফুলবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি ছড়ার পাড় এলাকায় অভিযান চালান। এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মজনু মিয়া (২৪) পুলিশের হাতে আটক হন। তিনি উপজেলার নাওডাঙ্গা  ইউনিয়নের কৃষ্ণানন্দ বকসী গ্রামের জাবেদ আলীর পুত্র।
  
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই