মার্চের প্রথমদিনই মুক্তি পায় লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘লুকা চুপ্পি’। এ সিনেমা দারুণ প্রশংসা পায় বলিউড পাড়ায়। লুকা চুপ্পিতে কৃতি শ্যাননের অভিনয় ছিল সহনীয়, প্রশংসনীয়ও বটে! তবে কার্তিক আরিয়ানের কমিক টাইমিং দারুণ হলেও অভিনয়টা তিনি পুরোপুরি আয়ত্ত করতে পারেননি এখনো। তারপরও আরিয়ানকে নিয়েই পত্র-পত্রিকায় বেশি লেখা হচ্ছে। কয়েকটি পত্রিকা তো পুরো কৃতিত্বই নায়ককে দিয়ে দিয়েছে! এ নিয়ে ক্ষেপেছেন কৃতি শ্যানন। তাঁর অভিযোগ, এই সিনেমার সাফল্যের ‘বাহবা’ পুরোটাই একা পাচ্ছেন কার্তিক। কৃতি সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘কোনো সিনেমার মুখ্য নারী চরিত্রকে দেখেও না দেখার ভান করাটা অন্যায্য। এই ব্যবসার ধরনটাই হলো মেয়েদেরকে দেখেও দেখো না, অবশেষে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি, এটা ভেবেই আমার ভালো লাগছে। নিশ্চয়ই নায়কের চরিত্র নিয়ে কথা হবে, কিন্তু নায়িকা চরিত্রটিও তো গুরুত্বপূর্ণ। একটি সিনেমার সাফল্যের দায়িত্ব দুজনের কাঁধেই ন্যস্ত থাকে। তাই সাফল্যের ভাগটাও দুজনের সমানভাবেই পাওয়া উচিত। প্রত্যেকের কথা আলাদাভাবে উল্লেখ করা উচিত।
বক্স অফিসে লুকা চুপ্পি’র পারফরমেন্স চোখে পড়ার মতো। সিনেমাটি মুক্তির এক মাসে প্রায় ৯১ কোটি টাকা আয় করে ফেলেছে। এখন পর্যন্ত উল্লেখ করার মতো সময় থাকে না।
‘বরেলি কি বরফি’, ‘দিলওয়ালে’, ‘রাবতা’র মতো সিনেমায় দেখা গিয়েছে কৃতি শ্যাননকে। ‘কলঙ্ক’ সিনেমায় তাঁকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। এছাড়া ‘পানিপথ’ও রয়েছে হাতে।
