এমাসেই কুমারিকা’র ইউটিউব চ্যানেলে আসছে, শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’। নারীর তার পরিবার, সমাজ এবং নিজের ভিতরকার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানুষ হয়ে বাঁচতে চাওয়ার গল্পে নির্মিত হয় এটি। সকল বাধাকে উপেক্ষা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠার পাশাপাশি নারীর প্রতিদিনের অনুভূতি, আবেগ, কষ্টকে পেরোনোর গল্পগুলো চিত্রায়িত হয়েছে এই ওয়েব সিরিজে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়া ওয়েব সিরিজটিতে আরো রয়েছেন অপূর্ব, নাইম, সুষমা সরকার, সাবেরি আলম, আনন্দ খালেদ, খালেকুজ্জামান, সাবিহা জামান।
