বেরোবির প্রস্তাবিত বাজেট সাড়ে ৩৯ কোটি টাকা

আপডেট : ২১ জুন ২০১৭, ২১:৫৬
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৬৮ লাখ টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। বুধবার উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত অর্থ কমিটির ২০তম সভায় বাজেট প্রস্তাবের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ'র সভাপতিত্বে সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রস্তাবিত এই বাজেট বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তবে সার্বিক দিক বিবেচনা করে অর্থ কমিটি এই বাজেট প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান