বাগেরহাটে চ্যাম্পিয়ন চিতলমারী পুলিশ দল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৩৩

বাগেরহাটে কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী থানা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থা শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে।

চিতলমারী থানা ফাইনালে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ দলকে ২৪-১৮ পয়েন্টে হারায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এই খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে।

খেলা শেষে প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।