ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার

আপডেট : ২২ জুন ২০১৭, ২০:৪১
 
'সৎ সাংবাদিকদের কোন বন্ধু থাকে না। নানা প্রতিকূলতা পেরিয়ে তারা সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেন। কেউ খুশি হলো কিংবা কেউ কষ্ট পেলো- এসব চিন্তা করে তারা সাংবাদিকতা করেন না।'- মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় একটি চাইনিজ রেস্তোরাঁয় ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এই মন্তব্য করেন।
 
সংগঠনের সভাপতি ডেইলি সানের বার্তা সম্পাদক সৈয়দ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডা. আলী আজগর মোড়ল এবং ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, নীট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন এবং বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না।
 
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, বর্তমান সহ-সভাপতি এবিএম সেলিম আহমেদ, যুগ্ম সম্পাদক হাসান পারভেজ হৃদয়, কোষাধ্যক্ষ সিকদার আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান মিয়া, দফতর সম্পাদক লিংকন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের খান, শামীম আহসান, মাদারীপুর জেলা তথ্য অফিসার শহীদুল ইসলাম, জবিসাসের সভাপতি সুব্রত মণ্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির প্রচার সম্পাদক জাহিদ হাসান।
 
ইত্তেফাক/জামান