এশিয়ান ট্যুর বঙ্গবন্ধু ওপেন গলফে বিদেশি গলফারদের দৌড়ে কুলিয়ে উঠতে পারছে না বাংলাদেশের গলফাররা। তারপরও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান, সজিব আলী, নাজিম, আকবর হোসেনরা। ন্যাশনাল ব্যাংক বঙ্গবন্ধু ওপেন গলফের কাল দ্বিতীয় দিনে সবার উপরে আছেন থাই গলফার স্যানডম। তিনি খুব ভালো খেলে নিজেদের অবস্থান শক্তি করেছেন। তার কাছাকাছি রয়েছেন ভারত, অস্ট্রেলিয়া। এরপরে যৌথভাবে রয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। সিদ্দিকুরের পেছনে আকবর হোসেন, সজিব আলীরা রয়েছেন। সিদ্দিক কাল শেষ শটে বগি দিয়ে পিছিয়ে গেলে তিনি দুই দিনের পারফরম্যান্সে খুশি। কুর্মিটোলা গলফ কোর্সে আজ তৃতীয় রাউন্ডের খেলা।
