মোহামেডানে আবারও বিদেশি কোচ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৩৪

মোহামেডান ফুটবল দলের জন্য আবারও বিদেশি কোচ আনা হয়েছে। এবার আনা হয়েছে অস্ট্রেলিয়ান কোচ। নাম সিনলেন। বয়স ৫৬। এই কোচ এসেছেন বাফুফের স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলীর পরামর্শে। নিজের দেশের একটি ক্লাবে কাজ করেছেন। গত বছর মাত্রই এএএফসির লাইসেন্স করলেও প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এবারই। গতকাল মোহামেডান ক্লাব গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়েছেন অস্ট্রেলিয়ান কোচ সিনলেন। খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হওয়ার সময় তার অনুরোধ যেন শৃঙ্খলার বিষয়টা গুরুত্ব পায়। কোচ জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের দেব আর তোমরা আমাকে দেবে।’

ফুটবল মৌসুমের শুরুতেই মোহামেডানে ছিলেন ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান্স। লিগের শুরুতেই তাকে চলে যেতে হয়েছিল। তারপর এলেন দেশি কোচ। আলী আজগর নাসির। এই কোচও টিকতে পারলেন না। স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণে মোহামেডান ছেড়ে চলে গিয়েছিলেন নাসির। বাকিটা সময় কোচ ছিলেন না। তবে শহিদুল ইসলাম জুয়েল দলের দায়িত্ব পালন করেছেন বিপদের সময়। এই মৌসুমে তিনবার কোচ বদল করল মোহামেডান। নতুন কোচ কত দিন থাকে সেটা সময় বলবে।