২ মাইল দূর থেকেই আইএস জঙ্গিকে হত্যা করল কানাডিয়ান স্নাইপার

আপডেট : ২৩ জুন ২০১৭, ১৩:২৪
দুই মাইলেরও বেশি দূর থেকে এক আইএস জঙ্গিকে গুলি করে হত্যা করেছে কানাডার বিশেষ বাহিনীর এক স্নাইপার। দেশটির সেনাবাহিনী এক লিখিত বিবৃতিতে এখবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, মসুল থেকে আইএস যোদ্ধাদের হটিয়ে দিতে ইরাকি বাহিনীকে সাহায্য করে যাচ্ছে কানাডিয়ান সেনাবাহিনী। 
 
কানাডিয়ান স্পেশাল অপারেশন কমান্ডের ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই সেনা কানাডার জয়েন্ট টাস্কফোর্স টু এর একজন দক্ষ স্নাইপার। সম্প্রতি এই দলটিকে ইরাকে পাঠানো হয়েছে মসুল থেকে আইএসকে হটাতে ইরাকি বাহিনীকে ‘পরামর্শ ও সহায়তা’ দেয়ার উদ্দেশ্যে। 
IMG0
তারা আরো জানায়, অন্তত ৩ হাজার ৫৪০ মিটার দূর থেকে গুলিটি ছুড়েন ওই স্নাইপার। উঁচু ভবন থেকে ছোড়া গুলিটি প্রায় ১০ সেকেন্ড পরে আইএস জঙ্গির গায়ে গিয়ে বিদ্ধ হয়। তবে নিরাপত্তার স্বার্থে ওই সেনার পরিচয় ও অপারেশনের স্থান সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু