বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:৩৮
বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে শেরপুরের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর শেরপুর উপজেলার স্টেশন অফিসার সোহেল রানা জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন।
 
 
ইত্তেফাক/ইউবি