সবুজের মধ্যে বেগুনের রঙ। চারদিকে সবুজ ধানক্ষেত থাকলেও মাঝখানে এক টুকরো জমিতে বেগুনি রঙের ধান গাছ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কৃষকের আগ্রহে সবুজের মধ্যে রঙিন ধানক্ষেত। চলতি বোরো মৌসুমে ফরিদগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে সোনালী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী বেগুনি রঙের ধানের আবাদ করে সবার নজর কেড়েছেন। কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী নিজ উদ্যোগে আগ্রহের বসে এই ধান চাষাবাদ করেছেন। ভিন্ন রঙের ধানক্ষেতটি সড়কের পাশে হওয়ায় পথচারীদের দৃষ্টি কেড়েছে। আক্তারুজ্জামান জানান, চীন থেকে এই বীজ সংগ্রহ করেছেন। ধানের ছড়া বের হতে শুরু করেছে। মাত্র এক কেজি ধানবীজ দিয়ে চারা উত্পাদন করে জমিতে রোপণ করি। আশাকরি অনুকূল আবহাওয়া থাকলে ভালো ফলন পাবো।
