ঝিনাইদহের শৈলকুপা পোস্ট অফিসের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ছাদের নিচে। ভবনের ছাদ দুর্বল হয়ে পড়েছে। মাঝে মাঝে ছাদের কংক্রিটের স্লাব ভেঙে পড়ছে। ঝুঁকি নিয়ে কর্মচারীরা কাজ করছেন। রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। ১৯৯১ সালে শৈলকুপা উপজেলা পোস্ট অফিস ভবন নির্মাণ করা হয়। কিছুদিন যেতে না যেতেই ছাদ দিয়ে পানি চুয়াতে থাকে। কয়েক বছর আগে ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরে। ছাদ থেকে কংক্রিটের স্লাব ভেঙে পড়ছে। এতে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
পোস্ট মাস্টার মেহেরুন নেছা কেয়া জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো কোনো কাজ হয়নি। গত বছরের বাইরে রঙচং করা হয়েছে।
