গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পুড়াদিয়ার টেক গ্রামের মত্স হ্যাচারি মালিক মুশিকুর রহমান খান আশিক মাত্র দুই রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে পথে বসেছেন। গত সোম ও মঙ্গলবার রাতে চুরি করতে এসে ব্যর্থ হয়ে তার মত্স্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ওই হ্যাচারির দুটি পুকুরে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। হ্যাচারি মালিক আশিক বলেন, ‘দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। সব মাছ বিক্রির উপযুক্ত ছিল। কিছু মাছ বিক্রি করে বায়নার টাকাও নিয়েছিলাম। কিন্তু বিষ দিয়ে সব শেষ করে ফেললো। আমি একেবারে পথে বসে গেলাম।’পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
