মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৪২

বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রামের রনবাঘা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর খন্দকার মো. জামিল হোসেন ও থানার এসআই নুর আমিন উপস্থিত ছিলেন।