শিবচরে মা-ছেলের লাশ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৪৩

বুধবার রাতে শিবচরে পাওয়ার হাউজ মোড়ে একটি ভাড়া বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের পাওয়ার হাউজ মোড়ে আহম্মেদ চৌকদারের একটি ভাড়া বাসায় এনামুল হক লাল্টু মিয়া, স্ত্রী রেবা বেগম ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার রাতে পাশের বাড়ির মহিলারা বার বার ডেকেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় রেবা বেগমের লাশ ফ্যানের সাথে ঝুলছে ও শিশু রাইয়ান বিছানায় পড়া। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রেবা বেগম ও রাইয়ানের (৩) লাশ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সোনাহর আলী শরীফ বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে।