বুধবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতনা নদী থেকে একটি ইরাবতী ডলফিন মাছ উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডলফিনটি পুনরায় নদীর জোয়ারের পানিতে অবমুক্ত করা হয়েছে।
ওইদিন উপজেলার বুধহাটা এলাকায় একটি ইটের ভাটা সংলগ্ন বেতনা নদীতে বিরল প্রকৃতির পথহারা ইরাবতী ডলফিনটি দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার এবং আশাশুনি থানার এসআই ইসমাইল হোসেন ঘটনাস্থলে এসে ডলফিনটি নদীর জোয়ারের পানিতে অবমুক্ত করেন।
