পল্লী বিদ্যুতের আওতায় বাজিতপুরের ১০৬টি গ্রামে পাঁচদিন যাবত্ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত ৩১ মার্চ সন্ধ্যায় ঝড়ের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (৪ এপ্রিল বৃহস্পতিবার) বাজিতপুর পৌর এলাকার আংশিক, গাজিরচর ও মাইজচর ইউনিয়ন পুরো অন্ধকারে রয়েছে। এতে গ্রাহকরা দুর্ভোগে পড়েছেন।
পল্লী বিদ্যুতের ডিজিএম মো.মকবুল হোসেন চৌধুরী জানান, সংযোগ দেয়ার ব্যাপারে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।
