গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় রোকন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সকালের দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।
সরাইল থানা পুলিশের অরুয়াইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন খন্দকার জানান, নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এলাকায় পুুলিশ পাঠানো হয়েছে।
