যশোর-১ আসনের (শার্শা) সাবেক সংসদ সদস্য আলী কদর (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আলী কদরের বড় ছেলে ইকরামুল কদর বাবলু ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির সাবেক সংসদ সদস্য, শার্শা উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান, আলী কদর একাধারে মুক্তিযোদ্ধা, বিএনপির নেতা ও ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইকরামুল কদর বাবলু জানান, ‘আমার বাবার লাশ আমেরিকা থেকে দেশে ফেরত আনার চেষ্টা করছি। যদি লাশ দেশে ফেরত আনা সম্ভব হয়, তবে বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা ও চাচার কবরের পাশে তাকে দাফন করা হবে।’
আলী কদরের মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।স্বজনদের সান্ত্বনা দিতে নেতা-কর্মীরা গ্রামের বাড়িতে ভিড় করছে।
ইত্তেফাক/এমআর
