তেলিয়াপাড়া দিবস উপলক্ষে মাধবপুরের তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মুক্তিযোদ্ধা জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) কে.এম সফিউল্লাহ, মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, শাহনেওয়াজ মিল্লাত গাজী এমপিসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন ।
