উপজেলার বিভিন্ন বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের ছাদে বাগান করছেন সংশ্লিষ্টরা। ফুল ও ফলের গাছ শোভা পাচ্ছে এসব ছাদ বাগানে। কোনো কোনো ছাদ বাগানের গাছে বিভিন্ন ফল ধরেছে। এতে একদিকে বিল্ডিংয়ের সৌন্দর্য বেড়েছে, অন্যদিকে ফল খাওয়ার শূন্যতা পূরণ হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, লোহাগাড়া উপজেলার কৃষি অফিসের ছাদে বিভিন্ন ফুল ও ফলের চাষ করেছে সংশ্লিষ্টরা। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, ইতোমধ্যে তারা ছাদের বাগান থেকে বাউকুল, পেয়ারাসহ বিভিন্ন ফল খেয়েছেন। এলাকায় ছাদ বাগান করার জন্য উত্সাহিত করা হচ্ছে বলে তিনি জানান।
