সিলেটের খাদিমপাড়ায় বুধবার রাতে আব্দুল জলিল (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খাদিমপাড়া ইউনিয়নের মেজরটিলায় তার মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি আখতার হোসেন। মৃত আবদুল জলিল কিশোরগঞ্জের এনায়েতপুরের বাসিন্দা হলেও লালবাজার হোটেল বাগদাদের একটি কক্ষে ভাড়া হিসেবে থাকতেন ও সিলেটে ফেরি করে কাপড় বিক্রি করতেন।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর নির্দিষ্ট কারণ বলা যাবে। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুইজনকে আটক করেছি।
