হাতিয়ায় ইভটিজিং করায় যুবকের জরিমানা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৫৪

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঠারবেকী গ্রামে ফারজানা আকতার রুপাকে (১৭) উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম মঙ্গলবার দুপুর ২টায় স্থানীয় আব্দুল কাদেরের ছেলে মোঃ রুবেল উদ্দিনকে (১৮) ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির কারণে মেয়েকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, মেয়েটি ওইদিন রাতে রহস্যজনক কারণে বিষপান করলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার জানান, মেয়েটি বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।