ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে ঈদুল ফিতর উপলক্ষে ওপেন হাউস অনুষ্ঠিত

আপডেট : ২৯ জুন ২০১৭, ১৮:৪৮
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার  ঈদুল ফিতর উপলক্ষে দূতাবাসে ওপেন হাউসের আয়োজন করে।
 
অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় অর্ধশতাধিক  কূটনীতিকসহ অন্যান্য বিদেশী অতিথিদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।
 
অতিথিদের মাঝে বিভিন্ন বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তোলা হয়।
 
অনেক অতিথি পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশী সুস্বাদু খাবারে অতিথিরা মুগ্ধ।
 
ইত্তেফাক/রেজা