ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরায় সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম শহিদ (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোরে ঢাকাগামী এস-আলম পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। বাস সরিয়ে নেয়ার জন্য পুলিশ রেকার নিয়ে সেখানে যায়। বাসটি সরানোর সময় রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় শহিদ নিহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসেম মুন্সী জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি
