রাজধানীর উত্তর বাড্ডার পুরাতন মসজিদ গলির একটি বাসায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তার নাম সুব্রত বাড়ৈ (২৮)। তিনি রাজধানীর বাড্ডার পপুলার ডায়গোনেস্টিক সেন্টারের টেলিফোন অপারেটর ছিলেন। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
বাড্ডা থানার এসআই আবদুস সাত্তার জানিয়েছেন, সকালে খবর পেয়ে তিনি উত্তর বাড্ডার পুরাতন মসজিদ গলির ২ নম্বর রোডের ২১০ নম্বর বাড়িতে গিয়ে নিহতকে ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে ময়নাতদন্তের জন্য দুপুরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে, কোন এক নারীর সাথে তার সর্ম্পক রয়েছে। সেটার টানাপোড়েন নিয়ে সুব্রত বাড়ৈ কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মানসিক অসুস্থতার জন্য সে আত্মহত্যা করেছে। তবে পুলিশ এ মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে।
জানা গেছে, সুব্রত বাড়ৈ’র বাবার নাম কার্তিক বাড়ৈ। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
ইত্তেফাক/এএম।
