মহা ধুমধামে কানাডা ডে পালিত

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৩:১৭
 
মহা ধুমধামে সারাদেশে পালিত হলো কানাডা ডে। সকালের হালকা বৃষ্টি উপেক্ষা করে কানাডার শার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মহা আনন্দে মেতে উঠে দশটি প্রদেশ এবং তিনটি টেরিটোরিয়ের আবাল-বৃদ্ধ-বনিতা।
 
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্ট পার্কে শনিবার সকালে বৃষ্টি ভেজা দিনে কানাডা দিবস উদযাপনের সূচনা করেন। এ সময় তাঁর স্ত্রী সোফি গ্রেগোইরি, গভর্নর জেনারেল ডেভিড জনস্টন, মন্ত্রী পরিষদের সদস্য এই অনুষ্ঠানে যোগ দেন। পরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
সারাদিন মনোমুগ্ধকর শোভাযাত্রা, প্যারেড, হইচই, নাচ-গানের নানান অনুষ্ঠানের পর সন্ধ্যায় মুখরিত হয়ে উঠে আকাশ জুড়ে আতশবাজির ফোয়ারা। আশংকা করা হয়েছিলো, এই দিনে আতশবাজির অন্তরালে আইএসআই হামলা করতে পারে। সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো সর্বত্রই। কিন্তু কোথাও কোনো অঘটন ঘটেনি। বরং অত্যন্ত আনন্দঘন এবং শান্তিপূর্ণ ভাবে কানাডা দে পালন করলো কানাডিয়ানরা।
 
কানাডার প্রধানমন্ত্রী এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা জানান। তিনি তাঁর টুইটারে বলেন, ‘মহান কানাডা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল নাগরিক ও বন্ধু রাষ্ট্রনেতাদের প্রতি শুভেচ্ছা।’
 
ইত্তেফাক/এমআর