রাজধানীর আদাবরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করছে পুলিশ।
রবিবার বিকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের নাম মো. সজল (১৫)। তার বাবার নাম মোখলেছুর রহমান। বাড়ি ময়মনসিংহের গোষাঈলকান্দির শান্তিনগরে। তারা বর্তমানে আদাবরের শেখেরটেকে বসবাস করতেন।
জানা গেছে, সন্ধ্যায় শেখেরটেক ৬ নম্বর রোডে হীরা, সাইফুল, রাসেল, আলামিনসহ ৫/৬ জন সজলকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে নিউরো সাইন্স ইনিস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম।
